০২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

​চাটুকারের রাজত্ব

আদার বেপারি যাযাবর
  • আপডেট সময়ঃ ১০:৪৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / ৪১ বার পড়া হয়েছে।

​চাটুকারের রাজত্ব
আদার বেপারি যাযাবর
২১জুলাই ২০২৬

​মেধার খাতা ধুলোয় ঢেকে, চাটুকারদের ভিড়,
যোগ্য যারা দূরেই দাঁড়ায়, নোয়ায় তাদের শির।

তোষামোদের মিষ্টি কথায় আসন পেলো যিনি,
যোগ্যতার যে ‘য’-ও জানেন না, আমরা তারে চিনি!

​দেশটা নাকি এগিয়ে চলে, বিজ্ঞাপনের ছলে,
দায়িত্ব সব সঁপে দেওয়া মূর্খদেরই দলে।

গদি বাঁচাতে তোষামোদেই সেরা পদটি মেলেন,
দেশের বারোটা বাজিয়ে তারা দায়িত্ব নিয়ে খেলেন।

​মেধা আর যোগ্যতার চারদিকে হাহাকার,
রুচির চরম দুর্ভিক্ষে তলিয়ে যায় সরকার!

ক্ষমতার এই অন্ধ খেলায় দিন কি আর ফিরবে?
চাটুকারদের রাজ্যে সত্যি কি আলো মিলবে?

 

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

​চাটুকারের রাজত্ব

আপডেট সময়ঃ ১০:৪৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

​চাটুকারের রাজত্ব
আদার বেপারি যাযাবর
২১জুলাই ২০২৬

​মেধার খাতা ধুলোয় ঢেকে, চাটুকারদের ভিড়,
যোগ্য যারা দূরেই দাঁড়ায়, নোয়ায় তাদের শির।

তোষামোদের মিষ্টি কথায় আসন পেলো যিনি,
যোগ্যতার যে ‘য’-ও জানেন না, আমরা তারে চিনি!

​দেশটা নাকি এগিয়ে চলে, বিজ্ঞাপনের ছলে,
দায়িত্ব সব সঁপে দেওয়া মূর্খদেরই দলে।

গদি বাঁচাতে তোষামোদেই সেরা পদটি মেলেন,
দেশের বারোটা বাজিয়ে তারা দায়িত্ব নিয়ে খেলেন।

​মেধা আর যোগ্যতার চারদিকে হাহাকার,
রুচির চরম দুর্ভিক্ষে তলিয়ে যায় সরকার!

ক্ষমতার এই অন্ধ খেলায় দিন কি আর ফিরবে?
চাটুকারদের রাজ্যে সত্যি কি আলো মিলবে?