০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউজবোটে অভিযান: ‘বজরা’কে জরিমানা ২০ হাজার টাকা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০২:২৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / ৭ বার পড়া হয়েছে।

হক বার্তা ডেস্ক 

২১.০৭.২০২৬

‎পর্যটকদের জন্য পরিবেশিত খাবারে ক্ষতিকর ও নন-ফুডগ্রেড উপকরণ ব্যবহারের প্রমাণ এবং নিরাপদ পানির উৎস সংরক্ষণে অনিয়ম পাওয়ায় এই জরিমানা করা হয়।

‎মঙ্গলবার দুপুরে টাঙ্গুয়ার হাওরে পরিচালিত অভিযানে হাউজবোট বজরা তে এসব অনিয়ম ধরা পড়ে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনামগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম।

‎অভিযানকালে দেখা যায়, হাউজবোটটিতে পর্যটকদের জন্য প্রস্তুতকৃত কিছু খাদ্যসামগ্রীতে ক্ষতিকর ও নন-ফুডগ্রেড উপকরণ মেশানো হয়েছে। এছাড়া পর্যটকদের ব্যবহারের জন্য সংরক্ষিত পানির উৎসও স্বাস্থ্যসম্মত ও নির্ভরযোগ্য নয় বলে প্রমাণ পাওয়া যায়।সুনামগঞ্জ ভ্রমণ

‎ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এর আগে টাঙ্গুয়ার হাওরে চলাচলকারী হাউজবোটগুলোকে সকল প্রয়োজনীয় লাইসেন্স যথাযথভাবে সংরক্ষণ এবং ভ্রমণকারী পর্যটকদের পরিচয়পত্রের তথ্য সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে অভিযানের সময় ‘বজরা’ হাউজবোটে এসব নথিপত্র ও তথ্য সংরক্ষণের ক্ষেত্রে অসঙ্গতি পাওয়া যায়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউজবোটে অভিযান: ‘বজরা’কে জরিমানা ২০ হাজার টাকা

আপডেট সময়ঃ ০২:২৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬