০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

তাহিরপুরে পুকুরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধন,দিশেহারা চার বন্ধু

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০১:২১:৫১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / ২৩ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট;

সুনামগঞ্জ ।। ৩১ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুরে পুকুরে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। নিজেদের জমানো ও ঋণের টাকায় মাছ চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেছিলেন চার বন্ধু। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তদের হীন কর্মকাণ্ডে এক নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেছে তাদের সেই স্বপ্ন। এ ঘটনায় সর্বস্ব হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন ওই ক্ষুদ্র উদ্যোক্তারা।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চিকসা গ্রামে।

যেভাবে ঘটনার সূত্রপাত;

ক্ষতিগ্রস্ত ও স্থানীয় সূত্রে জানা যায়, এবিএম বখতিয়ার, তৌহিদুল ইসলাম, মুক্তার হোসেন ও মানিক মিয়া—এই চার বন্ধু মিলে নিজেদের সঞ্চিত অর্থ এবং আত্মীয়-স্বজন ও এনজিও থেকে ঋণ নিয়ে একটি পুকুরে মাছ চাষ শুরু করেছিলেন। উদ্দেশ্য ছিল মৎস্য চাষের মাধ্যমে সফল উদ্যোক্তা হয়ে নিজেদের ভাগ্য বদলানো।

কিন্তু গত শুক্রবার (৩০অক্টোবর) সকালে প্রতিবেশীরা পুকুরের পানিতে মরা মাছ ভেসে উঠতে দেখে উদ্যোক্তাদের খবর দেন। দ্রুত পুকুরপাড়ে গিয়ে চার বন্ধু দেখতে পান, চাষ করা অধিকাংশ মাছ মরে পানিতে ভেসে রয়েছে। এ সময় পুরো এলাকায় তীব্র বিষের গন্ধ ছড়িয়ে পড়েছিল। ক্ষতিগ্রস্তদের দাবি, এই ঘটনায় তাদের প্রায় ১০ লাখ টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে।

হতাশায় চার বন্ধু;

নিজের সঞ্চিত অর্থের পাশাপাশি ঋণ নিয়ে গড়া এই ব্যবসা এক রাতেই ধ্বংস হয়ে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তরুণ উদ্যোক্তারা। স্থানীয় এলাকাবাসীও এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের বক্তব্য;

ঘটনা প্রসঙ্গে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন, “মাছ চাষ একটি সম্ভাবনাময় উদ্যোগ। তরুণরা নিজেদের উদ্যোগে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন, যা অত্যন্ত ইতিবাচক। কারও সঙ্গে কোনো বিরোধ থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। এভাবে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন কোনোভাবেই কাম্য নয়। আমি ক্ষতিগ্রস্তদের থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছি এবং প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্বসহকারে তদন্তের অনুরোধ জানাচ্ছি।”

এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ জানান, “মৎস্য খামারিদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

তাহিরপুরে পুকুরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধন,দিশেহারা চার বন্ধু

আপডেট সময়ঃ ০১:২১:৫১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬