০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

‘হাসিনার’ পালানোর ঐতিহাসিক ভিডিও ধারণকারী -ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার;

হকবার্তা ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়ঃ ১২:৪৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / ২২ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট;

সুনামগঞ্জ ।। ২৯ অক্টোবর ২০২৬

রাজধানীর উত্তরখানের তুরাগ নদী থেকে বাংলাদেশ বিমানবাহিনীর চাকরিচ্যুত সাবেক পাইলট ও ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। গত বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নৌ-পুলিশের ঢাকা রিজিয়নের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে।

নৌ-পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে বিকেল সাড়ে চারটার দিকে তুরাগ নদ থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে তার এক আত্মীয়কে খবর দিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ঘটনার প্রেক্ষাপট ও পরিচিতি;

নিহত কে এম তাহসিফ সাউরি বাংলাদেশ বিমানবাহিনীর একজন সাবেক সামরিক পাইলট ও কর্মকর্তা ছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের আগের মুহূর্তে গণভবনের পেছন থেকে একটি ঐতিহাসিক ভিডিও ধারণ করেছিলেন তিনি। ওই ভিডিওটি পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং দেশের রাজনৈতিক পটপরিবর্তনের একটি আলোচিত দৃশ্য হিসেবে পরিচিতি লাভ করে।

বিমানবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়ার পর ব্যক্তিগত ও পেশাগত জীবনে বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন এই সাবেক কর্মকর্তা। হঠাৎ করে তার এভাবে নিখোঁজ হওয়া এবং পরবর্তীতে নদী থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মৃত্যুর পেছনের প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

এই মর্মান্তিক ও অস্বাভাবিক মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সে বিষয়ে পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

‘হাসিনার’ পালানোর ঐতিহাসিক ভিডিও ধারণকারী -ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার;

আপডেট সময়ঃ ১২:৪৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬