০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
অভিযান

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযান: ৪৩৫ পিস ইয়াবাসহ আটক ২ মাদক কারবারি;

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০৯:০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / ৪৫ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট;

সুনামগঞ্জ ।। ৩০ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে ৪৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) দিবাগত রাতে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর বড় ব্রিজের ওপর এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন—

১. মো. জালাল মিয়া (৪৫), পিতা- মৃত/আব্দুল আজিজ

২. শাহজাহান মিয়া (৩৫), পিতা- সুবুর

উভয় আসামির বাড়ি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন ভাদেরটেক গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস আভিযানিক দল শুক্রবার রাত ১টা ৩০ মিনিটে সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের লালপুর বড় ব্রিজের ওপর চেকপোস্ট ও বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন ওই দুই মাদক কারবারিকে আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে তাদের হেফাজত থেকে দুটি নীল রঙের জিপার ব্যাগে বিশেষ কায়দায় রাখা মোট ৪৩৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদকদ্রব্য কেনাবেচায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩০ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের দলটি এসআই (নিঃ) মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত হয়। দলে আরও ছিলেন এএসআই (নিঃ) খাদেম, এএসআই (নিঃ) ইসমাইল হোসেন এবং কনস্টেবল কওসার আহমেদ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

পুলিশের বক্তব্য:

জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সুনামগঞ্জ জেলায় গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

অভিযান

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযান: ৪৩৫ পিস ইয়াবাসহ আটক ২ মাদক কারবারি;

আপডেট সময়ঃ ০৯:০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬