০২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনামঃ
সংবিধান সংস্কার কমিটির বিশেষ বৈঠক: অনুপস্থিত থাকছে বিরোধী দল
হকবার্তা ডেস্ক রিপোর্ট
- আপডেট সময়ঃ ০১:৪১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ১৩ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক:
০৪ আগস্ট ২০২৬
সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার। কিছুক্ষণের মধ্যে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে শুরু হবে এ বৈঠক। এতে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিরোধী দল কমিটিতে যোগ না দেওয়ায় ১২ সদস্যের কমিটি নিয়ে প্রথম বৈঠক শুরু হচ্ছে।
জুলাই জাতীয় সনদে থাকা সংবিধান-সম্পর্কিত মৌলিক সংস্কার প্রস্তাবগুলোর কী হবে, সংবিধান সংশোধন কমিটি কীভাবে কাজ করবে, কত দিনের মধ্যে এ কমিটি প্রতিবেদন দেবে-এসব এখনো চূড়ান্ত হয়নি। আজ প্রথম বৈঠকে কমিটির কর্মপরিকল্পনা ঠিক করার কথা রয়েছে।
গত ১৩ জুলাই সংবিধান সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে জাতীয় সংসদ ।
ট্যাগসঃ




















