বদলি হলেন ডিসি ইলিয়াস
সুনামগঞ্জের নতুন জেলা প্রশাসক হলেন মোহাম্মদ মিনহাজুর রহমান
- আপডেট সময়ঃ ১০:০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / ২৫৬ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন জনাব মোহাম্মদ মিনহাজুর রহমান।
আজ ১৫ এপ্রিল ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
সুনামগঞ্জের নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান (পরিচিতি নম্বর: ১৬৪৪৬) বর্তমানে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (উপসচিব) হিসেবে কর্মরত আছেন। তাকে জনস্বার্থে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোঃ ইসমাইল হোসেন স্বাক্ষরিত এই আদেশে জানানো হয় যে, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
সুনামগঞ্জের বিদায়ী জেলা প্রশাসকের স্থলাভিষিক্ত হয়ে তিনি শীঘ্রই তার নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে আশা করা হচ্ছে। প্রশাসনের এই রদবদলের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করা হয়েছে।




















