১০:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
সংবাদ শিরোনামঃ
সুনামগঞ্জ শহরে শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
- আপডেট সময়ঃ ০৭:২০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- / ১৬৯ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জ শহরের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল ১০ জানুয়ারি (শনিবার) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, ৩৩ কেভি সুনামগঞ্জ ফিডারের মেরামত, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং লাইনের ওপর আসা গাছের শাখা-প্রশাখা কাটার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩২/৩৩ কেভি সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি লাইনের (পিডিবি অংশ) শাট-ডাউন গ্রহণের ফলে এই সাময়িক বিড়ম্বনা তৈরি হবে। কাজ শেষ হওয়া মাত্রই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন।











