০৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনামঃ
সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের উত্তেজনা
ডেস্ক রিপোর্টঃ
- আপডেট সময়ঃ ০২:৫১:০০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / ১১৩ বার পড়া হয়েছে।
নব নির্মিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেয়ার প্রতিবাদে এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের পাশাপাশি সড়ক অবরোধ করে সকাল ১০টা থেকে বিক্ষোভ করছিল শিক্ষার্থীরা। বেলা ১১ টায় ঘটনাস্থলে সেনাবাহিনী এসে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেয়। এসময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী লাঠিচার্জ করে।
দাবি পূরণ না হওয়ায় মেডিকেল কলেজের সামনে সিলেট—সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় সড়কের দুইপাশে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে অবরোধ করছিল শিক্ষার্থীরা। এতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছিল। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী অবস্থান করছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়েছে।
ট্যাগসঃ




















