১২:০৫ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনামঃ
চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তিনটি নৌকা জব্দ
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময়ঃ ০৬:২৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- / ১৭০ বার পড়া হয়েছে।

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে তিনটি কাঠের নৌকা জব্দ করেছে প্রশাসন।
শনিবার (২৪ জুন) রাত আনুমানিক ২টার দিকে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর যৌথ অভিযানে এই অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই চিলাই নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। এতে নদীর পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি আশপাশের কৃষিজমি ও বসতবাড়ির ওপর ক্ষতিকর প্রভাব পড়ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাতের আঁধারে অভিযান চালিয়ে নদী তীরবর্তী এলাকা থেকে বালু ভর্তি তিনটি কাঠের নৌকা জব্দ করা হয়। তবে পুলিশ ও প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট বালু ব্যবসায়ীরা পালিয়ে যায়, ফলে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “নদী রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। জব্দকৃত নৌকাগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ওসি জানান, “নদীর পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব। যারা অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

চিলাই নদী দোয়ারাবাজার উপজেলার একটি গুরুত্বপূর্ণ নদী। এই নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে নদী ভাঙনসহ একাধিক পরিবেশগত সমস্যা দেখা দিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
ট্যাগসঃ
অবৈধভাবে বালু উত্তোলন জেলা প্রশাসক সুনামগঞ্জ দোয়ারাবাজার দোয়ারাবাজার উপজেলা পুলিশ সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার















