১২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

হক বার্তা ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময়ঃ ১১:২১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / ৮৩ বার পড়া হয়েছে।

‎প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিসহ ১৯৮ জনকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।

‎আজ শুক্রবার (২৫ জুলাই) মালয় নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

‎মালয় নিউজের প্রতিবেদনে বলা হয়, পর্যাপ্ত অর্থ না থাকা, আবাসন বুকিং না থাকা, ভ্রমণের অস্পষ্ট উদ্দেশ্যসহ বিভিন্ন কারণে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) টার্মিনাল ১ ও ২ এ মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি তাদের দেশটিতে প্রবেশ করতে দেয়নি।

‎টার্মিনাল ১- থেকে ১২৮ জনকে ফেরত পাঠানো হয়, এর মধ্যে ১২৩ জন বাংলাদেশি রয়েছেন। এছাড়া দুজন পাকিস্তানি, দুজন ইন্দোনেশিয়ান এবং একজন সিরিয়ানও রয়েছেন।

‎টার্মিনাল ২-এ বাকি ৭০ জনের মধ্যে ৫১ জন ইন্দোনেশিয়ান, ১৩ জন ভারতীয়, চারজন পাকিস্তানি এবং দুজন ভিয়েতনামি নাগরিক।

‎মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার (একেপিএস) মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ শুহাইলি মোহাম্মদ জেইন বলেন, যাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে তাদের ‌‘নট টু ল্যান্ড’ পদ্ধতির অধীনে বহিষ্কার করা হবে, বিমান সংস্থাগুলো তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার দায়িত্বে থাকবে।

‎তিনি আরও বলেন, মালয়েশিয়াকে অবৈধ প্রবেশের ট্রানজিট হাব হতে দেওয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে।

‎এর আগে গত ১১ জুলাই কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়।

সুত্র:এনটিভিবিডি

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

আপডেট সময়ঃ ১১:২১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫