০৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

সুখবর দিল সৌদি সরকার, মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের জন্য

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ০৮:৪৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / ১৩৫ বার পড়া হয়েছে।

মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের দেশ ছাড়তে বিশেষ সুযোগ দিয়েছে সৌদি আরব। অর্থাৎ সৌদি আরবে যেসব দেশের প্রবাসীদের ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের দেশে ফেরার সুযোগ আরো এক মাস বাড়িয়েছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর জাওয়াজাত।

নতুন ঘোষণায় জানানো হয়েছে, ২৬ জুলাই থেকে এটি কার্যকর হবে।

দেশটির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, ৩০ দিনের জন্য এই বর্ধিত সময়কাল ১/২/১৪৪৭ হিজরি (২৬ জুলাই, ২০২৫) থেকে শুরু হবে। এই পদক্ষেপের লক্ষ্য হল, ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া ব্যক্তিদের চূড়ান্ত প্রস্থান সহজতর করা।

এর আগে মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসাধারীদের দেশ ছাড়তে দেশটির পাসপোর্ট অিধিদপ্তর ২৬ জুন থেকে এক মাসের জন্য এই সেবা চালু করে। যার মেয়াদ আবারও এক মাস বাড়াল দেশটি।

বৈধভাবে সৌদি আরব ত্যাগ করতে নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করতে হবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আবশির’ প্ল্যাটফর্মের ‘তাওয়াসুল’ সেবার মাধ্যমে এই আবেদন করা যাবে।

অবৈধ উপায়ে বসবাস না করে বৈধভাবে দেশে ফেরার এই বিশেষ সুযোগ কাজে লাগাতে ভিজিট ভিসাধারীদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সুত্র:বাংলোদেশপ্রতিদিন

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সুখবর দিল সৌদি সরকার, মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের জন্য

আপডেট সময়ঃ ০৮:৪৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫