০৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

ধর্মপাশায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব সংবাদদাতাঃ
  • আপডেট সময়ঃ ০৮:৪০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / ১০৬ বার পড়া হয়েছে।

‎সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের রায়পুর গ্রামে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন রায়পুর গ্রামের আলম মিয়ার তিন বছর বয়সী ছেলে সাকিন মিয়া এবং একই গ্রামের সাবিকুল মিয়ার পাঁচ বছর বয়সী মেয়ে নওশীন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল পৌনে তিনটার দিকে দুই শিশু বাড়ির উঠানে খেলাধূলা করছিল। একপর্যায়ে তারা সবার অগোচরে বাড়ির সামনে থাকা একটি ডোবার পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা শিশুদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

‎বিকেল চারটার দিকে ডোবা থেকে সাকিনের এবং সন্ধ্যা ছয়টার দিকে নওশীনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকুরাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহেল মিয়া বলেন, “এটি একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। দুই পরিবারের ওপর নেমে এসেছে শোকের ছায়া।”

‎ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, “ঘটনাটি শুনেছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।”

‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের মৃত্যুকে “অভিভাবকদের অজান্তে ঘটে যাওয়া একটি মর্মান্তিক দুর্ঘটনা” বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ধর্মপাশায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময়ঃ ০৮:৪০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫