তাহিরপুরে ৩০ পিস ইয়াবাসহ ইকবাল হোসেন নামে এক যুবক আটক
- আপডেট সময়ঃ ১২:৫০:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ২৪ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
সুনামগঞ্জ ।। ৩০ সেপ্টেম্বর ২০২৬
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাগলী বাজারে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ ইকবাল হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বাগলী বাজার এলাকায় ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মিরান হোসেন মোল্লার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটক ইকবাল হোসেন উপজেলার বিনোদপুর গ্রামের মো. আব্দুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মো. মিরান হোসেন মোল্লার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বাগলী বাজারে অভিযান চালায়। এসময় ইকবাল হোসেনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
অভিযানের বিষয়ে এএসআই মো. মিরান হোসেন মোল্লা জানান, মাদকের পাচার, সরবরাহ ও মজুদ রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতেই এ সফল অভিযান চালানো সম্ভব হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ জানান, আটক ইকবাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও আনুসঙ্গিক কাজ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।










