০৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

টাঙ্গুয়ার হাওরে অভিযান: অবৈধ জাল ব্যবহারে ৬ নৌকাকে ৩০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ১২:২৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ২১ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট;

সুনামগঞ্জ ।। ০৬ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জের বিখ্যাত  টাঙ্গুয়ার হাওরে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। হাওরে অবৈধ উপায়ে মাছ শিকারের অপরাধে অভিযান চালিয়ে ৬টি নৌকা আটক করার পাশাপাশি প্রায় ছয লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। একই সাথে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অসাধু মৎস্যজীবীদের আর্থিক জরিমানা করা হয়।

সোমবার (৫ অক্টোবর) তাহিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে হাওরের বিভিন্ন অংশে এ অভিযান পরিচালিত হয়। সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা মৎস্য কর্মকর্তার প্রত্যক্ষ নেতৃত্বে অভিযানের সার্বিক কার্যক্রম সম্পন্ন হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একদল অসাধু চক্র দীর্ঘদিন ধরে টাঙ্গুয়ার হাওরে নিষিদ্ধ জাল ব্যবহার করে অবৈধভাবে মৎস্য আহরণ করে আসছিল—এমন সংবাদের ভিত্তিতেই এ রেট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ৬টি মাছ ধরার নৌকা হাতেনাতে জব্দ করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৬ লাখ টাকা মূল্যের ৭টি নিষিদ্ধ ‘কোনা জাল’ এবং প্রায় ৩ হাজার মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ৬ বস্তা ‘কারেন্ট জাল’ বাজেয়াপ্ত করেন অভিযান পরিচালনাকারী দল। আইনানুগ প্রক্রিয়া শেষে স্থানীয় জনসাধারণের সম্মুখে জব্দকৃত সমস্ত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনাকালে আইন অমান্য করে মাছ ধরার দায়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) বসিয়ে আটক ৬টি নৌকার মালিক ও সংশ্লিষ্টদের কাছ থেকে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সমন্বিত কার্যক্রমে তাহিরপুর থানা পুলিশের একটি দল এবং গোলাবাড়ি, রামসিংহপুর ও রূপনগর আনসার ক্যাম্পের সদস্যরা নিরাপত্তামূলক সহায়তা প্রদান করেন।

টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক ভারসাম্য ও মৎস্য প্রজনন ব্যবস্থা সুসংহত রাখতে প্রশাসনের এমন কঠোর তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

টাঙ্গুয়ার হাওরে অভিযান: অবৈধ জাল ব্যবহারে ৬ নৌকাকে ৩০ হাজার টাকা জরিমানা

আপডেট সময়ঃ ১২:২৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬