কেটে ফেলা হলো বাঁশের সাঁকো;যাতায়াত বিচ্ছিন্ন
- আপডেট সময়ঃ ০৯:৪০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ২০ বার পড়া হয়েছে।
কেটে ফেলা হলো বাঁশের সাঁকো;যাতায়াত বিচ্ছিন্ন
হক বার্তা ডেস্ক
: ০৭ জুলাই, ২০২৬ ইং
শান্তিগঞ্জ প্রেসক্লাবের নিজস্ব স্থায়ী ভবনে যাতায়াতের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত বাঁশের সাঁকোটি রাতের আঁধারে কেটে ও ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ইতোমধ্যে শান্তিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার। অভিযোগে উল্লেখ করা হয়, অজ্ঞাত দুর্বৃত্তরা গভীর রাতে সাঁকোর বিভিন্ন অংশ ও রশির বাঁধন কেটে ফেলায় সেটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অভিযোগে দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
প্রেসক্লাবের সাংবাদিকরা জানান, মঙ্গলবার (৭ জুলাই) সকালে নির্মাণাধীন প্রেসক্লাব ভবনের পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যান ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। সেখানে গিয়ে দেখতে পান, সাঁকোর বিভিন্ন অংশ কেটে ফেলা হয়েছে এবং বাঁধাইয়ের রশি বিচ্ছিন্ন করে দেওয়ায় সেটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।

















