০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

নামকাওয়াস্তে জুলাই পালন করলে হবে না

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ১০:১৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ২২ বার পড়া হয়েছে।

নামকাওয়াস্তে জুলাই পালন করলে হবে না
হক বার্তা নিউজ ডেস্ক
০১জুলাই২০২৬
নামকাওয়াস্তে জুলাই পালন করলে হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জুলাইয়ের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাওয়া সম্ভব হয়নি। জুলাইয়ে আহত ও নিহতরা এখনো ন্যায়বিচার পায়নি। এই সরকার আসার পর থেকে মাত্র দুইটি মামলার রায় পেয়েছি। বিচারকাজে ধীরগতি দেখা যাচ্ছে।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষ্যে এনসিপির ৩৬ দিনের কর্মসূচির প্রথম দিনে ঘোষণা অনুযায়ী বুধবার (১ জুলাই) সকালে দলটির নেতারা ঢাকার রায়েরবাজারে জুলাই আন্দোলনে নিহতদের গণকবর জিয়ারত করেন। এরপর নাহিদ ইসলাম এসব কথা বলেন।

জুলাই আন্দোলনের নিহতদের কবরস্থানগুলো যেন সংরক্ষণ করা হয় সেই তাগিদ দেন তিনি। জানান, আজ থেকে আগামী পাঁচ আগস্ট পর্যন্ত, ৩৬ দিন সারাদেশে ‘জুলাই’ নিয়ে এনসিপির কার্যক্রম থাকবে।
নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই যোদ্ধাদের পুনর্বাসন যেন করা হয়। জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র কাঠামো সংস্কার করতে হবে। জুলাই জাদুঘর খুলে দিতে হবে। ৫ আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দেওয়া না হলে জনগণই সেটা খুলে দেবে। সরকারকে প্রমাণ করতে হবে তারা জুলাইয়ের পক্ষে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

নামকাওয়াস্তে জুলাই পালন করলে হবে না

আপডেট সময়ঃ ১০:১৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬