- আপডেট সময়ঃ ০২:০৩:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / ২৮ বার পড়া হয়েছে।
ফিফার কাছে ফিক্সিংয়ের অভিযোগ দিল মিশর
স্পোর্টস ডেস্ক, হক বার্তা
বুধবার, ০৮ জুলাই ২০২৬ ইং
ছবি: সংগৃহীত
৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। তবে ম্যাচের শেষ ১৩ মিনিটে তিন গোল হজম করে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা। নাটকীয় এই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষ হওয়ার পর থেকেই রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মিশর। এমনকি ফিফার কাছে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগও জমা দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
মিশর ফুটবল ফেডারেশনের সভাপতি হানি আবু রিদা ফিফার কাছে লিখিত অভিযোগে ম্যাচের ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ে ও তার সহকারী কর্মকর্তাদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলেন। অভিযোগে বলা হয়, মিশরের একটি বৈধ গোল বাতিল করা হয়েছে, সম্ভাব্য একটি পেনাল্টির আবেদন উপেক্ষা করা হয়েছে এবং এসব সিদ্ধান্ত দলের বিদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফিফার আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে মিশর।
ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেন মিশরের খেলোয়াড় ও কোচিং স্টাফও। বাতিল হওয়া গোলের স্কোরার মোস্তফা জিকো রেফারির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। অন্যদিকে প্রধান কোচ হোসাম হাসান দাবি করেন, রেফারি ম্যাচে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ‘ব্যবসায়িক স্বার্থে ফিফা আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে টুর্নামেন্টে ধরে রাখতে চায়।’
সুত্র:Rtv















