কবিতা, সাহিত্য পাতা
#কবিতার অষ্টপ্রহর # সৃষ্টিতে: সুলতানা রাজিয়া আছমা * তাং—২৯,১২,২০ ইং ______________________________________________
- আপডেট সময়ঃ ০৮:২৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / ২৪ বার পড়া হয়েছে।
#কবিতার অষ্টপ্রহর #
সৃষ্টিতে: সুলতানা রাজিয়া আছমা *
তাং—২৯,১২,২০ ইং
______________________________________________
আমার প্রাণ প্রিয় কবি প্রাণেশ্বর
তোমার অবুঝ কবিতাকে কেন—
যন্ত্রণায় পোড়াচ্ছো অষ্টপ্রহর!
প্রণয় জানতো না -ইষ্টানিষ্ট বুঝতো না
তোমার প্রাণের কবিতা
বুকে জড়ায়ে দিলে পরম মমতা !
পাগলপারা প্রণয় তুমি শেখালে ,
মরু উদ্যানকে প্রণয়ের বৃষ্টি দিয়ে
উর্বরা তুমি বানালে ।
সেই মরুতে নানা জাতের গাছেতে
রং বেরঙ্গের বাহারি ফুল ফুটিয়ে
পরম যতনে মনের ফুলদানিতে
রাখতে সাজিয়ে !
তোমার আর কবিতার ছিল
মাখামাখি খাতির
আজি কেন নিজ হাতে ভেঙ্গে
করিলে চৌচির !?
প্রাণের কবিতার প্রতি অনুরক্তিকে
রুপান্তর করিলে আজি বিরক্তিতে !
অবজ্ঞা অবহেলায় অবগাহন করালে
কবি –কি শান্তি পেলে!
তার মতো আর কেউ কি
তোমায় বুকে রাখবে আগলে?
প্রতি ক্ষণে দুজনায় খোঁজ নিতে
সেটাই উপভোগ করতে
মাতাল ভালোবাসা বলতে !
তোমার ভালো কিংবা মন্দে
উল্টো চলাতে-মন্দ বলাতে
কার কি যায় আসে ?
না করবে শাসন -না করবে বারণ
নিজেদের ভালো থাকাটাই
তাদের মুখ্য প্রয়োজন ।
প্রাণের কবি———-
তুমি নিঃশেষ হয়ে গেলে ক্ষতি হবে কবিতার
তার দুনিয়া হবে ঘুটঘুটে আন্ধার !
তোমার কবিতা বাগানে কত শত
কবিতার আনাগোনা
তুমি ছাড়া কবিতা কাউকে
ভাবতে পারে না আপনজনা !
জেনো রেখো প্রাণের কবি ———-
তুমি যে কবিতার উপাঙ্গ
তুমা ছাড়া বিবশ হয় তার সর্বাঙ্গ !
কভু যদি তোমার শব্দেরা যায় হারিয়ে
ছন্দ -সুর যায় হাওয়ায় মিলিয়ে
সেদিন ও তোমার অবুঝ কবিতা
তোমায় বুকে নেবে দু’হাত বাড়িয়ে ।
মনের সাথে মনের বাঁধন
আবার নেবে বাঁধিয়ে ।
কবি সেদিন তুমি ,,,,,,,,,,
নানা শব্দ -ছন্দের আবির মাখিয়ে
তোমার কবিতাকে নিও
আপন রঙ্গে রাঙ্গিয়ে !।
*******************************************
(সব মান অভিমান ভুলে
মাখামাখি খাতির থাকুক 💕
কবির থাকুক কবিতা
তবেই না সৃষ্টিতে আসবে
সৃজনশীলতা )💕

















