১০:১৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

শিল্পাঞ্চলের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

হকবার্তা ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়ঃ ০৩:১৯:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / ৩০ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জ ।। ০৮ নভেম্বর ২০২৬

চলমান শ্রমিক অসন্তোষের কারণে উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

মোতায়েন করা বিজিবি সদস্যরা ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

এদিকে, বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে মাঠপর্যায়ে পরিচালিত কার্যক্রম ও সরাসরি সম্প্রচারিত দৃশ্য সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় বজায় রেখে দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

শিল্পাঞ্চলে নিরাপদ ও স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা, জনসাধারণের জানমালের সুরক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির মোতায়েন ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

শিল্পাঞ্চলের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট সময়ঃ ০৩:১৯:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬