১০:১৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জ জগন্নাথপুরের ডাবল হত্যা মামলার পলাতক আসামি সিলেট থেকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০৪:১৬:৫১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / ২৪ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জ ।। ০৮ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও এলাকায় জমিজমা ও রাস্তাঘাট ব্যবহার নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘটিত চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার ১৮ নম্বর পলাতক আসামি দুখু মিয়াকে (২২) সিলেট থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।

রোববার (৮ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। গ্রেফতারকৃত দুখু মিয়া জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও গ্রামের আবুল কাশেমের ছেলে।

হত্যাকাণ্ডের পটভূমি ও সূত্রপাত:

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পীরেরগাঁও এলাকার বাসিন্দা মতিউর রহমান (৪৮) ও মুজিবুর রহমান (৪১) পরিবারের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে জমিজমা, খাসজমিতে গবাদিপশু চরানো এবং বাড়ির সামনের সরকারি রাস্তা ব্যবহার নিয়ে বিরোধ চলে আসছিল।

ঘটনার মাত্র দুই দিন আগে পুকুরের পানি নিষ্কাশন ও মাছ ধরাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে গত ২৭ অক্টোবর সকালে মতিউর রহমান গবাদিপশু চরানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে রক্ষায় ভাই ও স্বজনেরা এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।

চিকিৎসাধীন অবস্থায় দুই ভাইয়ের মৃত্যু:

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মতিউর রহমানকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত মুজিবুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরদিন ২৮ অক্টোবর সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মৃত্যুবরণ করেন।

এই মর্মান্তিক জোড়া খুনের ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

যৌথ অভিযানে পলাতক আসামি গ্রেফতার:

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে এসআরবি-৯। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ) এবং সদর কোম্পানি সিলেটের একটি যৌথ দল শনিবার দিবাগত রাতে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন চকেরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে মামলার এজাহারনামীয় ১৮ নম্বর পলাতক আসামি দুখু মিয়াকে গ্রেফতার করা হয়। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৯।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সুনামগঞ্জ জগন্নাথপুরের ডাবল হত্যা মামলার পলাতক আসামি সিলেট থেকে গ্রেপ্তার

আপডেট সময়ঃ ০৪:১৬:৫১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬