০৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

সুনামগঞ্জের কৃতী সন্তান ব্যারিস্টার আবিদুল হক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনোনীত

হকবার্তা ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়ঃ ১১:৪৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ১১ বার পড়া হয়েছে।

‎হকবার্তা ডেস্ক:

‎০৪ আগস্ট ২০২৬ 

‎বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনয়ন পেয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার আবিদুল হক।

‎মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

‎প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিলপূর্বক বাংলাদেশ সুপ্রীম কোর্টের ৮৬ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হলো।

‎ব্যারিস্টার আবিদুল হক সুনামগঞ্জের বিশিষ্ট রাজনীতিবীদ, সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ প্রয়াত ফজলুল হক আছপিয়ার সন্তান। উল্লেখ্য, তাঁর বাবা দীর্ঘদিন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

‎সুনামগঞ্জ শহরের ষোলঘর এলাকার বাসিন্দা ব্যারিস্টার আবিদুল হক তাঁর ছাত্রজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে জাতীয়তাবাদী ছাত্রদলের সক্রিয় রাজনীতির সাথে যুক্ত ছিলেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সুনামগঞ্জের কৃতী সন্তান ব্যারিস্টার আবিদুল হক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনোনীত

আপডেট সময়ঃ ১১:৪৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬