“অন্যায় অবিচার দুর্নীতি দুঃশাসন থেকে পেতে নিস্তার.! “সত্যিকার সোনার বাংলা গড়তে , সামাজিক আন্দোলনের দরকার!”
- আপডেট সময়ঃ ০৯:১৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / ৪৭ বার পড়া হয়েছে।
বিস্তারিত: দৈনিক হকবার্তা’ ডেস্ক;
বিশ্ব বিধৃত বিরাজিত অস্থিরতা এর ভয়াল থাবা হতে বাংলার মানুষের নাই নিস্তার! মুষ্টিমেয় বিকৃত মস্তিষ্কের নেতৃত্বে সমাজে বিরাজমান অন্যায়অবিচার, ফলশ্রুতিতে নাভিশ্বাস সাধারণ জনতার!
এই দ্বায়ভার কি শুধু তাদের একার?
এহেন পরিস্থিতিতে আমাদের কি নাই কোনো কিছু করার?
আমরা কি আমাদের অধিকারের ব্যাপারে সোচ্চার?
এইসব প্রশ্নের উত্তর চাইতে, এহেন পরিস্থিতি হতে মুক্তি পেতে,
সমাজ অভ্যন্তরের শান্তি স্বস্তি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে,জনসচেতনতা সৃষ্টি করতে সামাজিক আন্দোলনের মাধ্যমে সুস্থ ধারার সমাজব্যবস্থা গড়ে তুলতে ;
আবির্ভাব হক কথার।
জনগন সকল ক্ষমতার উৎস ,
এই কথা প্রমাণিত হয়েছে বারবার,
জনতার প্রতিবাদ প্রতিরোধের মুখে ;নতিস্বীকার করিয়াছে মানিয়াছে হার প্রচন্ড শক্তিশালী স্বৈরাচার!
আমরা এসেছি আপনার সেই শক্তি সামর্থ্য
স্মৃতি থেকে বাস্তবে ফিরিয়ে আনতে,
আমরা এসেছি
আপনার বিবেক মনুষ্যত্ব জাগ্রত করতে!
আমরা এসেছি
আপামর জনতার পায়ে পরিহিত অদৃশ্য গোলামীর জিঞ্জির ছিড়তে!
ফিরিয়ে দিতে মানুষের মৌলিক অধিকার ।
অন্যায় অবিচার দুর্নীতি দুঃশাসন থেকে নিস্তার পেতে
সত্যিকার সোনার বাংলা গড়তে
সামাজিক আন্দোলনের দরকার!
আপনার ভালো থাকার দায়িত্ব আপনার হাতে,
আপনি না চাইলে পরিবর্তন আসবেনা কিছুতে,
এই কথা শুধুমাত্র হক বার্তার ব্যক্তিগত মতামত নয়, ইহা বর্নিত আছে, মুসলমানদের পবিত্র ধর্ম গ্রন্থে!
এখন সীদ্ধান্ত আপনার হাতে!
আমরা শুধু এই নিশ্চয়তা চাই দিতে;
অপরাধী বাহ্যত যতই শক্তিশালী দেখা যাক,
মারাত্মক দূর্বলতা ওদের চিত্তে!
‘দৈনিক হকবার্তা’ (অন্তরালের খবর)




















