১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
এর আগেও আরেকজন আইনজীবীর উপর হামলার অভিযোগ রয়েছে

আওয়ামী লীগ কর্মী সন্দেহে সুপ্রিম কোর্টের আইনজীবীকে মারধরের অভিযোগ, যুবদল নেতা নয়নের বিরুদ্ধে

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ১২:৪৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ১৩ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জ ।। ২৪ নভেম্বর ২০২৬

রাজধানীর পল্টনে আওয়ামী লীগের কর্মী সন্দেহে সুপ্রিম কোর্টের আইনজীবী রায়হান রনিকে (৪০) মারধরের পর পুলিশের কাছে হস্তান্তরের অভিযোগ উঠেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন ও দলীয় কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত ওই আইনজীবীর মাথায় ১০টি সেলাই দিতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পল্টন থানার কালভার্ট রোড এলাকা থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

আহত আইনজীবী রায়হান রনি জানান, ওয়ালটন থানা ও কালভার্ট রোড এলাকায় যুবদল নেতা নয়নসহ তার নেতাকর্মীরা তাকে মারধর করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। মারধরে তার মাথায় ১০টি সেলাই লেগেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

হাসপাতালে নিয়ে আসা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আবু সালেহ বলেন, ‘বিএনপির লোকজন তাকে আওয়ামী লীগের কর্মী সন্দেহে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।’

এসআই আবু সালেহ বলেন, ‘ওই আইনজীবীর মাথায় বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে। শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে।’

এরআগে, জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠনের নেতা রাহেদুল ইসলাম রঞ্জুকে মারধরের অভিযোগ উঠে যুবদল নেতা ও তার অনুসায়ীদের বিরুদ্ধে। ওই ঘটনায় জাতীয় সংসদে নয়নকে গ্রেফতারের দাবি করেন জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান।

গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদে নাজিবুর রহমান বলেন, ‘যুবদল নেতা নয়ন ও তার সহযোগীরা আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুকে গাড়ি থেকে জোর করে নামিয়ে একটি কক্ষে আটকে রেখে মারধর করেছেন। রড দিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দেওয়া হয়েছে।’

সূত্র: কালবেলা।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

এর আগেও আরেকজন আইনজীবীর উপর হামলার অভিযোগ রয়েছে

আওয়ামী লীগ কর্মী সন্দেহে সুপ্রিম কোর্টের আইনজীবীকে মারধরের অভিযোগ, যুবদল নেতা নয়নের বিরুদ্ধে

আপডেট সময়ঃ ১২:৪৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬