১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনামঃ
ডিবি পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
হক বার্তা ডেস্ক রিপোর্ট :
- আপডেট সময়ঃ ১০:১৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / ১২৪ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সুমন মিয়া (৩০), তিনি সুনামগঞ্জ সদর থানার ব্রাহ্মনগাঁও গ্রামের বাসিন্দা।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে সদর থানাধীন মনোরপুর গ্রামে সুনামগঞ্জ থেকে দোয়ারাবাজারগামী রাস্তায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানে সুমন মিয়ার নিকট থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। অভিযানটি এসআই তানজির আহমেদ এর নেতৃত্বে পরিচালিত হয়। তার সঙ্গে ছিলেন এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাস, এএসআই দিবাস চন্দ্র দাশ এবং কনস্টেবল জাবরুল ইসলাম।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।




















