তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী ও জামালের চর এলাকায় মোবাইল কোর্ট
- আপডেট সময়ঃ ১০:১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ১০২ বার পড়া হয়েছে।
আজ শনিবার (০১ নভেম্বর) “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর আওতায় জেলা প্রশাসন, সুনামগঞ্জ কর্তৃক তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী ও জামালের চর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), তাহিরপুর জনাব মোঃ শাহরুখ আলম শান্তনু এবং সহকারী কমিশনার (ভূমি),ধর্মপাশা জনাব সঞ্জয় ঘোষ। সার্বিক সহযোগিতা প্রদান করে তাহিরপুর থানা ও নৌপুলিশের সদস্যবৃন্দ।
অভিযান চলাকালীন নদীর পাড় কাটা ও কোনপ্রকার অপরাধমূলক কর্মকাণ্ড দৃশ্যমান হয়নি। সার্বিক পরিস্থিতি সন্তোষজনক মর্মে প্রতীয়মান হয়।
অভিযানে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন জনাব ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, জেলা প্রশাসক, সুনামগঞ্জ, জনাব সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জ, জনাব মো : মেহেদী হাসান মানিক, উপজেলা নির্বাহী অফিসার, তাহিরপুর।
জেলা প্রশাসন, সুনামগঞ্জ ও উপজেলা প্রশাসন, তাহিরপুর এর নেতৃত্বে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















