০৮:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

বাহরাইনে পোস্টাল ব্যালটের খাম গণনার ভিডিও ভাইরাল; ব্যাখ্যা দিলেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ০৯:৫৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / ১১৬ বার পড়া হয়েছে।

‎বাহরাইনে একটি বাসায় পোস্টাল ব্যালটের অনেকগুলো খাম গণনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে গতকাল মঙ্গলবার। 

‎এ নিয়ে আলোচনা–সমালোচনার মুখে আজ বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি ব্যাখ্যা করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

‎আখতার আহমেদ বলেছেন, সেখানে ১৬০টি ব্যালট ছিল। কোনো খাম খোলা হয়েছে, এ রকম কিছু ভিডিওতে দেখা যায়নি। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিষয়টি দেখছেন। পোস্টাল ব্যালট বিতরণে অনুসরণীয় পদ্ধতির ব্যতিক্রম হয়েছে কি না, তা তদন্ত করে জানাবে বাহরাইনের ডাক বিভাগ (বাহরাইন পোস্ট)।

‎ইসি সচিবের ভাষায়, পোস্টাল ভোটের ব্যালট পাওয়ার আনন্দটুকু ধরে রাখতে কেউ এটা ভিডিও করে পোস্ট করেছেন। তবে এটা করা উচিত হয়নি।

‎আজ সন্ধ্যায় নির্বাচন ভবনে আখতার আহমেদ সাংবাদিকদের আরও বলেন, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে ইসি পোস্টাল ব্যালটগুলো পাঠাচ্ছে। একেক দেশে পোস্টালব্যবস্থা একেক রকম। বাহরাইনের ক্ষেত্রে ১৬০টি পোস্টাল ব্যালট কোনো এক জায়গায় বক্সে (পিজিয়ন হোলের মতো) দেওয়া হয়েছে।

‎বিষয়টি ব্যাখ্যা করে ইসি সচিব বলেন, ‘ছাত্রজীবনে হোস্টেলে যেমন একটা জায়গায় চিঠিপত্র রেখে যেত, একটা টেবিলের ওপরে, আমরা সেখান থেকে নিজেরা নিজেরা নিয়ে নিতাম। সে রকম একটা বক্সে ১৬০টি ব্যালট দিয়ে গেছে। ওই বক্সটা যখন বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা এসে খুলেছেন, চার–পাঁচজন, তখন তারা ওটা ভাগ করে যে আমার পাশের ঘরে থাকে ও, আমি এটা নিচ্ছি। আমি ওটা পৌঁছে দেব। ব্যাপারটা এই রকম।’

‎ইসি সচিব বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে বাহরাইন পোস্টকে জানানো হয়েছে। তারা সরেজমিন তদন্ত করে জানাবে, এটা কেন ঘটল। তাদের যে পদ্ধতি অনুসরণ করার কথা ছিল, সেখানে কোনো ব্যতিক্রম হয়েছে কি না।

‎বিএনপি অভিযোগ করেছে, পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক এমনভাবে রাখা হয়েছে প্রতীকের মাঝখানে ভাঁজ পড়ছে। এটা ইচ্ছাকৃত কি না, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, তিনি যতটুকু জানেন, তা হলো—প্রতীকের যে গেজেট প্রকাশ করা হয়েছিল, তার ধারাবাহিকতায় পোস্টাল ব্যালটে প্রতীকের ক্রম সাজানো হয়েছে।

‎আখতার আহমেদ আরও বলেন, পোস্টাল ব্যালটের বিতরণ ও প্রক্রিয়া সম্পর্কে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাহরাইন পোস্টের তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি উল্লেখ করেন যে, নির্বাচন কমিশন সবসময় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

‎এদিকে, বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিষয়টি নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যাতে কোনো বিভ্রান্তি না ছড়ায়, সে বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছেন।

‎আখতার আহমেদ বলেন, “আমরা চাই প্রতিটি ভোট সঠিকভাবে গণনা হোক এবং কোনো ধরনের অনিয়ম যেন না ঘটে। বাহরাইন পোস্টের তদন্তের পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

‎তিনি আরও জানান, নির্বাচন কমিশন সব ধরনের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং যে কোনো সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

‎এছাড়া, তিনি বলেন যে, পোস্টাল ব্যালটের বিতরণ ও গণনার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হলে তা সংশোধনের জন্য কমিশন প্রস্তুত রয়েছে।

‎তথ্যসহায়তাঃমানবজমিন

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বাহরাইনে পোস্টাল ব্যালটের খাম গণনার ভিডিও ভাইরাল; ব্যাখ্যা দিলেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব

আপডেট সময়ঃ ০৯:৫৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬