ময়মনসিংহে নির্বাচনী কার্যালয় উদ্ভোধন শেষে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবক নিহত
- আপডেট সময়ঃ ১২:৪৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ৭৩ বার পড়া হয়েছে।
ময়মনসিংহের ধোবাউড়ায় নির্বাচনি কার্যালয় উদ্ভোধন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নজরুল ইসলাম নামে একজন নিহত হয়েছে।
বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও স্বতন্ত্রপ্রার্থী সালমান ওমর রুবেল সংমর্থকদের মাঝে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
নিহত নজরুল ইসলাম উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের রামসিংহপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে ও স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনী অফিস উদ্ভোধন অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, শুক্রবার সন্ধ্যার পর ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনী কার্যালয় উদ্ভোধনী অনষ্ঠানে যান স্বতন্ত্রপ্রার্থী সালমান ওমর রুবেল। উদ্ভোধন শেষে ফিরে আসার সময় বিএনপিে প্রার্থীর সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সমর্থক ফরহাদ, আজহারুল, শাহাজাহান মেম্বার, আদম আলীসহ বেশ কয়েকজন হঠাৎ হামলা করে।
হামলায় নজরুল ইসলামকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিখসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে স্বতন্ত্রপ্রার্থী সালমান ওমর রুবেল বলেন, আমাদের অফিস উদ্ধোধন করে বের হওয়ার সময় তারা পিছন থেকে অতর্কিত হামলা করে প্রিন্স ভাইয়ের লোকজন। হামলায় ফরহাদ, আজহারুল, শাহজাহান মেম্বার, আদম আলী আটকে ছুরিকাঘাত করে। পরে তাকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালে রয়েছে। আমার কর্মী নজরুল ইসলামকে হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তারে দাবি জানাচ্ছি।
এ বিষয়ে ময়মনসিংহ -১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাংবাদিকদের বলেন, আমি হালুয়াঘাটে এই ব্যাপারটা নিয়ে আমি পুরাপুরি অবগত নই। তবে প্রাথমিক ভাবে যেটুকু শুনেছি এটা তাদের পারিবারিক কোন একটা সমস্যা নিয়ে ঝামেলা।
এটাকে রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করছে। প্রাথমিক ভাবে জানা গেছে দুলা ভাই এবং বোন জামাই তাদের পাশাপাশি বাড়ি এবং তাদের নিয়ে আগে কোন সমস্যা ছিলো। যে মারছে সে আমাদের দলের আগে সমর্থক। তবে এটা যদি এরকম হয়ে থাকে আমরা ব্যবস্থা নিব।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন সন্ধার পর বিএনপির দুই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছুরিকাঘাতে একজন মারা যায়। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, শুনেছি বিএনপি মনোনীত প্রার্থী এমরান সালেহ প্রিন্স ও স্বতন্ত্রপ্রার্থী সালসান ওমর রুবেলের সর্মর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছে। পরে আরও বিস্তারিত জানানো হবে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তৎপর হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। স্থানীয় জনগণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে এবং উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, নিহত নজরুল ইসলামের পরিবার তার মৃত্যুর সুষ্ঠু বিচার দাবি করেছে। তারা এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেছে। এলাকাবাসীও এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেছে যে, যেন কোনো নিরপরাধ ব্যক্তি এই ঘটনায় ফাঁসানো না হয়।
অন্যদিকে, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের সংঘর্ষ রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করে তোলে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। তারা রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাচ্ছেন, যেন তারা শান্তিপূর্ণভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে এবং সহিংসতা এড়িয়ে চলে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, তারা ঘটনার তদন্ত শুরু করেছে এবং দ্রুতই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। তারা জনগণকে আশ্বস্ত করেছে যে, আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।













