০৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুরে ৪ পিস ইয়াবাসহ দুই কথিত ‘মোরগ ব্যবসায়ী ‘আটক;

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০৬:৪১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / ৭২ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট;

সুনামগঞ্জ ।। ২৬ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী বড়ছড়া জয়বাংলা বাজারে মোরগ ব্যবসার আড়ালে মাদক ব্যবসার অভিযোগে চার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় বাজার কমিটি। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁদের পুলিশি হেফাজতে নেয় টেকেরঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা।

সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে বড়ছড়া জয়বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তিরা হলেন—উপজেলার সীমান্তবর্তী রজনীলাইন গ্রামের মৃত মহর আলীর ছেলে মো. আছাহাব (৫৫) এবং পার্শ্ববর্তী মধ্যনগর উপজেলার বাসিন্দা মৃত যতীন্দ্র রায়ের ছেলে সুব্রত রায় (৩৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক মো. আছাহাব একজন প্রতিবন্ধী।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক দুজনই বড়ছড়া জয়বাংলা বাজারে দীর্ঘদিন ধরে মোরগের ব্যবসা করে আসছেন। তবে ব্যবসার আড়ালে তাঁরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। সোমবার স্থানীয় বাজার কমিটি তাঁদের আটক করার পর পুলিশকে খবর দেয়। খবর পাওয়ার প্রায় এক ঘণ্টা পর ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আরফিন ঘটনাস্থলে পৌঁছে তাঁদের পুলিশি হেফাজতে গ্রহণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আরফিন জানান, আটককৃত দুজনকে থানায় পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সুনামগঞ্জের তাহিরপুরে ৪ পিস ইয়াবাসহ দুই কথিত ‘মোরগ ব্যবসায়ী ‘আটক;

আপডেট সময়ঃ ০৬:৪১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬