০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রতিবাদ মিছিল

সুনামগঞ্জে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ১০:১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / ২১ বার পড়া হয়েছে।

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ।। ২০ নভেম্বর ২০২৬

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। শুক্রবার বেলা ২টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাদির আহমেদ, অ্যাডভোকেট শেরেনুর আলী, আ.ত.ম মিসবাহ ও নজরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমেদ লিলু, পৌর বিএনপির আহবায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল রশিদ আমিন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়া ও সাধারণ সম্পাদক উবায়দুল ইসলাম।

সমাবেশে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেনুর আলী বলেন, আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসররা বিগত ১৬ বছর এদেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে। ২৪-এর জুলাই-আগস্টে দুই হাজারেরও অধিক মানুষকে খুন করেছে, ত্রিশ হাজার মানুষকে পঙ্গু করেছে। তারপরও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই।

তিনি আরও বলেন, এদেশের মানুষ খুনি হাসিনার ফাঁসি চায়, আওয়ামী লীগের এই খুনিদের ফাঁসি চায়। তারা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়। তারা নাকি সুনামগঞ্জকে গোপালগঞ্জ বানাবে!

আমরা বলতে চাই বিগত ১৬ বছর অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে এই সুনামগঞ্জের রাজপথ দখলে ছিল, আন্দোলন-সংগ্রাম করেছি। সেই সময়েই এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা আমাদের সামনে, নুরুল ইসলাম নুরুলের সামনে দাঁড়াতে পারেনি। তাই আমরা পরিষ্কারভাবে এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে পরিষ্কার বলতে চাই সুনামগঞ্জে কোনো সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না। আপনাদেরকে প্রতিহত করা হবে। যদি রাস্তায় নামার চেষ্টা করেন, অগ্নিসংযোগের চেষ্টা করেন, সন্ত্রাসী কার্যকলাপের চেষ্টা করেন, তাহলে আপনাদেরকে এই সুনামগঞ্জ থেকে তাড়িয়ে গোপালগঞ্জে পাঠিয়ে দেওয়া হবে।

এসময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রতিবাদ মিছিল

সুনামগঞ্জে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময়ঃ ১০:১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬