১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

বাসা ভাড়া, তিন দিন অতিবাহিত হওয়ায় ভাড়াটিয়াকে ঘরের ভিতর রেখে, তালা লাগালো বাসার মালিক।

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময়ঃ ০৭:৫৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / ৩০৬ বার পড়া হয়েছে।

‎সনামগঞ্জ শহরের রায় পাড়ায় একটি বাসায় এক মাসের ভাড়া তিন দিন অতিবাহিত হয়ে গেলে বাসার মালিক ইউসুফ চৌধুরী ভাড়াটিয়াদের ঘরের ভিতর রেখেই বাহিরে তালা লাগান। এমন নেক্কারজনক ঘটনায় এলাকা জুড়ে নিন্দার ঝড় নেমে আসে ।

‎মঙ্গলবার ( ৮ জুলাই ) সকাল থেকেই ঘরে তালা লাগিয়ে চলে যায় বাসার মালিক ইউসুফ চৌধুরী। এদিকে ঘরের ভিতর আটকা পরে ভাড়াটিয়ারা। ঘরে আটকে থাকা শিক্ষার্থী ইমন বর্মন জানান,বাসা ভাড়ার মাস পেরিয়ে তিন দিন অতিক্রম হলে বাসার মালিক আমি আমার অসুস্থ মা স্ত্রীসহ পরিবারের সবাইকে ঘরের ভিতরে রেখেই তালা লাগিয়ে দিয়ে চলে যায়। পরবর্তীতে আশপাশের মানুষদের আমি জানালা দিয়ে ডাকতে শুরু করি। পরে তারা এসে আমাদের এই অবস্থা দেখে স্থানীয় থানায় পুলিশকে খবর দেয় এবং কয়েক ঘণ্টা তালাবদ্ধ ঘরে থাকার পর আমাদের পুলিশ উদ্ধার করে।

‎এ ব্যাপারে প্রতিবেশী রফিকুল ইসলাম বলেন, এমন নেক্কারজনক ঘটনা এর আগে কখনো ঘটেনি আমরা তার ধিক্কার জানাই। সামান্য টাকার জন্য মানুষ এতটা নিচে নামতে পারে কিভাবে। ঘরে আটকে থাকা তাদের যদি কোন ধরনের অঘটন ঘটে যেত তাহলে এর দায়ভার কে নিতো?

‎পার্শ্ববর্তী ভাড়াটিয়া স্বপন চন্দ্র বলেন, ঘরে আটকে থাকা তাদের চেচামেচি শুনে আমরা এসে দেখি বাহিরে তালা লাগানো। মানুষের সমস্যা হতেই পারে মাত্র তিন দিন হয়েছে মাস পেরিয়ে এরজন্য এইরকম আচরণ আমরা মেনে নিতে পারছি না আমরা এর সুষ্ঠু বিচার চাই।

‎এ ব্যাপারে বাসার মালিক ইউসুফ চৌধুরী বলেন, সময় মত কারেন্ট বিল গ্যাস বিলের টাকা পরিশোধ করতে হয়। এছাড়াও তাদেরকে আমি এক বছর আগে নোটিশ দিয়েছি এখন আমার বাসা ছেড়ে যাচ্ছে না।

‎এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ আবুল কালাম বলেন, রায়পাড়ায় এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দেরকে সাথে নিয়ে বাসার মালিকে কল করে চাবি নিয়ে এনে তালা খুলে তাদেরকে উদ্ধার করে পুলিশ ।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বাসা ভাড়া, তিন দিন অতিবাহিত হওয়ায় ভাড়াটিয়াকে ঘরের ভিতর রেখে, তালা লাগালো বাসার মালিক।

আপডেট সময়ঃ ০৭:৫৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫