০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

প্রবাহমান নদ-নদীতে টোকেন ফি এর মাধ্যমে মৎস্য আহরণ বিষয়ে, সুনামগঞ্জ জেলা প্রশাসনের গনবিজ্ঞপ্তি

হক বার্তা ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময়ঃ ১২:৩৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ৯৫ বার পড়া হয়েছে।

প্রবাহমান নদ-নদীতে টোকেন ফি এর মাধ্যমে মৎস্য আহরণ বিষয়ে, সুনামগঞ্জ জেলা প্রশাসন একটি গনবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। হুবহু দেওয়া হলো।…. 

‎#গণবিজ্ঞপ্তি

‎বিভিন্ন সময়ে এ জেলার প্রবাহমান নদ-নদীতে টোকেন ফি এর মাধ্যমে মৎস আহরণের জন্য বিভিন্ন ব্যক্তিবর্গ আবেদন করে থাকেন। এ সকল প্রবাহমান নদ-নদীতে টোকেন ফির মাধ্যমে মৎস্য আহরণের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিগণ মৎস্যজীবীদের নিকট পারমিট বিক্রির মাধ্যমে নদ-নদীতে মৎস্য আহরণের অনুমতি দিয়ে থাকেন, যা অবৈধ।

‎আমরা প্রত্যক্ষ করছি যে, টোকেন ফি’র মাধ্যমে অনুমতি প্রাপ্ত ব্যক্তিবর্গ প্রবাহমান নদ-নদীর একাধিক স্থানে আড়াআড়ি বাঁধ দিয়ে মৎস্য আহরণ করেন, এতে মাছের প্রজনন ও স্বাভাবিক চলাচল রুদ্ধ হয়। ফলে প্রতিবছরই মাছের প্রজনন ও উৎপাদন ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এছাড়া, এর মাধ্যমে নদ-নদীর তীরবর্তী এলাকার জনগণ তাদের চিরাচরিত অধিকার থেকেও বঞ্চিত হচ্ছেন।

‎এ সকল দিক বিবেচনায় জেলা প্রশাসন এ বছর প্রবাহমান নদ-নদীতে টোকেট ফি এর মাধ্যমে মৎস্য আহরণের কোন ধরনের অনুমতি দেয় নাই। জনসাধারণকে নদ-নদীতে আড়াআড়ি বাঁধ দেওয়াসহ পারমিট আদায়ের নামে বেআইনী আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো।

‎কোন ব্যক্তি যদি প্রবাহমান নদ-নদীতে নদীতে আড়াআড়ি কোন প্রকারের বাঁধ দিয়ে মাছ আহরণ করে তাহলে স্থানীয় প্রশাসনকে তা সত্ত্বর অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

‎আদেশক্রমে

‎কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রবাহমান নদ-নদীতে টোকেন ফি এর মাধ্যমে মৎস্য আহরণ বিষয়ে, সুনামগঞ্জ জেলা প্রশাসনের গনবিজ্ঞপ্তি

আপডেট সময়ঃ ১২:৩৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫