সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন কর্তৃক মাস্টাররোল কর্মচারীদের বেতনের সমস্যা নিরসনসহ ৭ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি
- আপডেট সময়ঃ ০১:৫১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / ১৬৮ বার পড়া হয়েছে।
সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক মাস্টাররোল কর্মচারীদের বেতনের সমস্যা নিরসন সহ ২৭ মামলার নীতিমালা চূড়ান্তকরণ এবং ২৭ মামলায় ৭ মামলা অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল এগারোটায় জেলা শহরের সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদ এর সভাপতি মো. মশিউর রহমান, সাধারণ সম্পাদক নাজমুল হাসান এবং বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদ এর উপদেষ্টা সুদীপ চন্দ্র দাস।
এসময় বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদ এর সিনিয়র সহসভাপতি ওবায়দুর রহমান, সদস্য কবির সহ সকল শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদ এর সদস্যবৃন্দ।
বক্তব্য বক্তার বেতন বৈষম্য নিরসন সহ ৭ দফা কার্যকরের দাবী জানান।
সাত দফা দাবির মধ্যে রয়েছে,
১/ ২৭ ও ৭ মামলায় অন্তভূক্ত শ্রমিক কর্মচারীদের ১ম যোগদানের তারিখ হতে দ্রুত সময়ে পেনশন নীতিমালা চূড়ান্ত করতে হবে।
২/ সওজ এর সকল মাস্টার রোল শ্রমিক কর্মচারীদের “৩২১১১০৪- আনুষঙ্গিক প্রতিষ্ঠান ” কোড হতে মাসিক ভিত্তিতে বেতন প্রধান করতে হবে।
৩/ সওজ এর সকল মাস্টার রোল কর্মচারীদের বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল পূর্বক অবিলম্বে রাজস্বখাতে আনয়ন করতে হবে।
৪/ ৩য় ও ৪র্থ শ্রেণির সকল নিয়মিত শ্রমিক কর্মচারীদের দ্রুত স্হায়ীকরণ সহ যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করতে হবে।
৫/ সওজ এর কর্মরত মাস্টাররোল শ্রমিক কর্মচারীদের দৈনিক সাময়িক শ্রমিক নীতিমালা /২০২৫ এ অন্তর্ভুক্ত করা বন্ধ করতে হবে।
৬/ সওজ এর কর্মরত মাস্টার রোল শ্রমিক কর্মচারীদের পদ সুনিশ্চিত করে ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সমন্বয়ে সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করে মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করতে হবে।
৭/ সওজ অধিদপ্তরের উন্নয়ন প্রকল্পে কর্মরত শ্রমিক কর্মচারীদের পূর্ণাঙ্গ ডাটাবেইজ প্রনয়ন করে প্রকল্প হস্তান্তর করার পরে রাজস্ব খাতে আনয়ন করতে হবে এবং সকল উন্নয়ন প্রকল্পে ভ্যান্ডারের মাধ্যমে গাড়ি ভাড়া বন্ধ করতে হবে।











