০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
অতর্কিত হামলা

সুনামগঞ্জের (ছাতকে )যুবককে কুপিয়ে নগদ ৪৩ হাজার টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ১১:০০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / ১৮ বার পড়া হয়েছে।

‎

‎হকবার্তা ডেস্ক রিপোর্ট;

‎সুনামগঞ্জ ।। ২৯ অক্টোবর ২০২৬

‎

‎সুনামগঞ্জের ছাতক উপজেলার চুরাবনগর রোডের অটোর মোড় এলাকায় দিনদুপুরে এক ব্যক্তির ওপর ছিনতাই ও প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

‎

‎

‎স্থানীয় সূত্র ও প্রাথমিক অভিযোগের ভিত্তিতে জানা যায়, ভুক্তভোগী ওই ব্যক্তি চুরাবনগর রোড দিয়ে যাওয়ার সময় হঠাৎ একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা তার কাছে থাকা নগদ ৪৩ হাজার টাকা এবং একটি দামি মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়।

‎

‎

‎এ সময় ভুক্তভোগী ব্যক্তি ছিনতাইয়ের বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে তার শরীরে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

‎

‎

‎এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়দের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। অভিযোগে প্রধান অভিযুক্ত হিসেবে( আলেক তানুমসহ )অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনের সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে।

‎‎

‎এ বিষয়ে ছাতক থানার পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা জানান, ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পলাতক অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালানো হবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

অতর্কিত হামলা

সুনামগঞ্জের (ছাতকে )যুবককে কুপিয়ে নগদ ৪৩ হাজার টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

আপডেট সময়ঃ ১১:০০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬