সংস্কার ইস্যুতে ফের উত্তপ্ত সংসদ, চতুর্থবার বিরোধী দলের ওয়াকআউট
- আপডেট সময়ঃ ১১:০০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ১৮ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
২৮ আগস্ট ২০২৬
পরিপূর্ণ সংস্কার প্রক্রিয়াকে পাশ কাটিয়ে সরকার আংশিক সংস্কারের পথে এগোচ্ছে—এমন অভিযোগ তুলে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।
বৃহস্পতিবার সংসদ অধিবেশনে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন (দুদক), মানবাধিকার ও গুম কমিশন-সংক্রান্ত ২০টি মৌলিক সংস্কারধর্মী অধ্যাদেশ বাতিলের প্রসঙ্গ তুলে ধরেন।
তিনি বলেন, এসব সংস্কার জনগণের প্রত্যাশা ও গণভোটের রায়ের সঙ্গে সংশ্লিষ্ট। তাই খণ্ডিতভাবে কোনো সংস্কার বাস্তবায়ন না করে গণভোটের রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে।
শফিকুর রহমান বলেন, “খণ্ডিত প্রক্রিয়ার অংশ না হয়ে আমরা পূর্ণ সংস্কার চাই।”
বিরোধী দলের অভিযোগ, গুরুত্বপূর্ণ ও মৌলিক সংস্কারগুলো বাদ দিয়ে নির্বাচিত কিছু বিষয়ে সীমিত পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ধরনের পদক্ষেপ তারা মেনে নেবে না বলেও সংসদে অবস্থান স্পষ্ট করেন বিরোধীদলীয় নেতা।
পরে এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধী দলের সদস্যরা সংসদ থেকে ওয়াকআউট করেন।
সংস্কার নিয়ে সরকার ও বিরোধী দলের এই মতপার্থক্য জাতীয় সংসদের চলমান অধিবেশনে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।



















