০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

মধ্যনগরে বিষধর সাপের ছোবল, প্রাণ গেল বৃদ্ধার

হকবার্তা ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়ঃ ১২:৫২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / ৮ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট:

২৭ আগস্ট ২০২৬

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিষধর সাপের কামড়ে পোশাকের মা (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার মাছুয়াকান্দা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাছুয়াকান্দা গ্রামের সোনা মিয়ার স্ত্রী পোশাকের মা রাতে বাড়ির বারান্দায় বসে ছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে তিনি বারান্দা থেকে ঘরে যাওয়ার জন্য ওঠেন। তখন একটি বিষধর সাপ তাকে কামড় দেয়।

সাপের কামড়ে তিনি চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা দ্রুত সেখানে ছুটে আসেন। পরে তারা তার পায়ে বাঁধন দিয়ে দ্রুত তাকে পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে পোশাকের মাকে মৃত ঘোষণা করেন।

ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাঈম জোবায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, সাপের কামড়েই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

মধ্যনগরে বিষধর সাপের ছোবল, প্রাণ গেল বৃদ্ধার

আপডেট সময়ঃ ১২:৫২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬