টাঙ্গুয়ার হাওরে মর্মান্তিক দুর্ঘটনা, পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু
- আপডেট সময়ঃ ০৬:১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ৫ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
২৭ আগস্ট ২০২৬
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল মাজেদ পিকলু (২৪)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় তাহিরপুর উপজেলার লামাগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
আব্দুল মাজেদ রাজশাহীর শাহমাখদুম থানার মধ্যনওদাপাড়ার এলাকার বাসিন্দা নুরুল ইসলাম বাবুর ছেলে। তিনি রাজশাহী মোহনপুর সরকারি কলেজের বাংলা বিভাগের অনার্স তৃতীয় বর্ষে শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মধ্যনগর উপজেলা থেকে জলপাহাড়ি হাউজবোট করে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসে শিক্ষার্থীদের একটা গ্রুপ। সকাল সাড়ে ১০টায় লামাগাঁও এলাকায় হাউজবোট থেকে নেমে গোসলে করতে নামেন তারা। এ সময় হঠাৎ আব্দুল মাজিদ পিকলু নামে এই ছাত্র নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে দুপুর ১২টায় তাকে মৃত উদ্ধার করা হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ যায়। স্থানীয়দের সহায়তা তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।



















