০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

উড্ডয়নের সাথে সাথে ইঞ্জিনে ত্রুটি, ১৫৪ যাত্রী নিয়ে ঢাকায় ফিরলো বিমান

হক বার্তা ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময়ঃ ০১:০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / ১৪৯ বার পড়া হয়েছে।

‎ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। প্রায় ২৫০০ ফিট উচ্চতায় ওঠার পর ফ্লাইটটি আবার ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেয় এবং নিরাপদে অবতরণ করে।

‎শুক্রবার সকালে বিমানের বিজি ৫৮৪ ফ্লাইটে এই ঘটনা ঘটে। বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এই এয়ারক্রাফটে ১৫৪ জন যাত্রী এবং ৭ জন ক্রু সদস্য ছিলেন।

‎হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মো. মাহমুদুল হাসান মাসুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

‎বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটটি বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৮ মিনিটে বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের পর প্রায় ২৫০০ ফিট উচ্চতায় পৌঁছালে বিমানের ক্যাপ্টেন ইঞ্জিন-সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। এরপর বিমানটি বাংলাদেশ সময় সকাল ৮টা ৫৯ মিনিটে সম্পূর্ণ নিরাপদে অবতরণ করে এবং বিমানবন্দরের বে-১৪ নম্বরে পার্ক করা হয়।

‎প্রাথমিকভাবে সম্ভাব্য বার্ড স্ট্রাইকের আশঙ্কায় অবতরণের পর বিমানবন্দর কর্তৃপক্ষ রানওয়ে পরিদর্শন করে। তবে সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত বস্তু বা পাখির চিহ্ন পাওয়া যায়নি।

‎বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি পর্যালোচনা শেষে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। বিমানে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদ ও সুস্থ রয়েছেন।

‎সুত্র:মানবজমিন

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

উড্ডয়নের সাথে সাথে ইঞ্জিনে ত্রুটি, ১৫৪ যাত্রী নিয়ে ঢাকায় ফিরলো বিমান

আপডেট সময়ঃ ০১:০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫