০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

জামালগঞ্জে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের দায়ে প্রতিষ্ঠানের ৫০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০৩:৪১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / ১৬ বার পড়া হয়েছে।

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ ।। ২৬ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের লালবাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় ও ড্রাগ লাইসেন্সের মেয়াদ না থাকার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট। গত বুধবার (২৫ নভেম্বর ২০২৬) এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, লালবাজারে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি প্রতিষ্ঠানটির ড্রাগ লাইসেন্সের মেয়াদও উত্তীর্ণ ছিল। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিল্পী রাণী মোদক। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিল্পী রাণী মোদক বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় ও জীবনরক্ষাকারী পণ্যের মান বজায় রাখতে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি ও লাইসেন্সবিহীন কার্যক্রমের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সূত্র: জেলা প্রশাসন সুনামগঞ্জ।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জামালগঞ্জে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের দায়ে প্রতিষ্ঠানের ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময়ঃ ০৩:৪১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬