০৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

তাহিরপুরে সরকারি প্রশিক্ষণে আওয়ামী আমলের স্লোগানসংবলিত ব্যানার, উঠছে প্রশ্ন

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০৮:২২:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / ১৬ বার পড়া হয়েছে।

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ ।। ২৫ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুরে পল্লী জীবিকায়ন প্রকল্প-৩-এর আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে বিতর্কিত প্রতিপাদ্য ও বঙ্গবন্ধুর নাম সংবলিত ব্যানার ব্যবহারের ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। গত ২২ নভেম্বর শুরু হয়ে ২৪ নভেম্বর পর্যন্ত উপজেলা উন্নয়ন ভবনের মিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রদত্ত তথ্য অনুযায়ী, সুফলভোগীদের আয়বর্ধনমূলক এ প্রশিক্ষণ কর্মসূচিতে ‘উন্নত পল্লীর উন্নত দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ’ শীর্ষক স্লোগান সংবলিত ব্যানার ব্যবহার করা হয়। প্রশাসনিক ভবনের অভ্যন্তরে এ ধরনের ব্যানার টানিয়ে কর্মসূচি পরিচালনার বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় সচেতন মহলে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই কর্মসূচির মাধ্যমে ঠিক কোন উদ্দেশ্য বা এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা হচ্ছে—তা নিয়ে জনমনে কৌতূহল ও শঙ্কা তৈরি হয়েছে।

অনুষ্ঠানটি পল্লী জীবিকায়ন প্রকল্প-৩-এর উপজেলা প্রকল্প কর্মকর্তা খেলা রাণী সরকারের সভাপতিত্বে এবং প্রকল্প হিসাব রক্ষক মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় পরিচালিত হয়। তিন দিনব্যাপী আয়োজিত এই আয়বর্ধনমূলক প্রশিক্ষণে প্রকল্পের সুফলভোগীরা অংশ নেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে মিজ রিপামনি দেবী জানান, অনুষ্ঠানটির ব্যানার ও ভিডিওসহ বিভিন্ন অভিযোগ তাঁর কাছে এসেছে। বিষয়টি খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

তাহিরপুরে সরকারি প্রশিক্ষণে আওয়ামী আমলের স্লোগানসংবলিত ব্যানার, উঠছে প্রশ্ন

আপডেট সময়ঃ ০৮:২২:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬