মোহাম্মদ সেলিম উদ্দিন
‘মুখেই ঐক্যের কথায় নয়, জুলাই সনদ বাস্তবায়নেই সংবিধান সংস্কার করতে হবে
- আপডেট সময়ঃ ০৬:৩১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / ১২ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট:
সুনামগঞ্জ ।। ২৪ নভেম্বর ২০২৬
শুধু মুখে ঐক্যের কথা না বলে বাস্তবে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর ঢাকা মহানগরী উত্তরের কার্যালয়ে ভাটারা থানা জামায়াত আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন তার বক্তব্যে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সংস্কার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, “শুধু মুখে ঐক্যের কথা বললে চলবে না, বাস্তবে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কার করতে হবে।”
দলের ভবিষ্যৎ কর্মপন্থা ও জনসম্পৃক্ততা প্রসঙ্গে ঢাকা মহানগরী উত্তরের আমির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় জনগণের কল্যাণে কাজ করেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে। জনগণ দলটির ওপর যে আস্থা রেখেছে, সেই আস্থা থেকেই সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সমাবেশে ভাটারা থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্র: আমার দেশ।



















