০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

তিন লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে বাইসাইকেল দেবে সরকার, প্রধানমন্ত্রীর চালিয়ে দেখার দৃশ্য

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০২:২২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / ১২ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট:

সুনামগঞ্জ ।। ২৫ নভেম্বর ২০২৬

সচিবালয়ে বাইসাইকেল চালিয়ে দিনের দাপ্তরিক কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে গুলশানের বাসভবন থেকে সচিবালয়ে পৌঁছানোর পর তিনি বেশ কিছুক্ষণ বাইসাইকেল চালান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, দেশের ২০ হাজার বালিকা বিদ্যালয়ের ৩ লাখ ছাত্রীর মাঝে বিতরণের জন্য আনা বাইসাইকেলগুলোর মান যাচাই করার পাশাপাশি নিজে একটি সাইকেল চালিয়ে পরখ করে দেখেন প্রধানমন্ত্রী।

শিক্ষা মন্ত্রণালয়ের এই বিশেষ উদ্যোগের আওতায় সারা দেশের বালিকা বিদ্যালয়গুলোর ষষ্ঠ থেকে দশম শ্রেণির মেধাতালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে এসব বাইসাইকেল তুলে দেওয়া হবে। নারী শিক্ষার প্রসার এবং ছাত্রীদের পড়াশোনায় আরও বেশি উৎসাহিত করতে সরকারি এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে বাইসাইকেলের সংখ্যা আরও বাড়ানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাইসাইকেল পরিদর্শন ও চালিয়ে দেখার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

তিন লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে বাইসাইকেল দেবে সরকার, প্রধানমন্ত্রীর চালিয়ে দেখার দৃশ্য

আপডেট সময়ঃ ০২:২২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬