০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

বিমানের পাইলট জামিল বিল্লাহ-র দক্ষতায় রক্ষা পেলেন বিমানের ৭১ যাত্রী ও ক্রু

হক বার্তা ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময়ঃ ১১:৩৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • / ৯৯ বার পড়া হয়েছে।

সৈকত নগরী কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ (১৬মে)  দুপুর ১টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৩৬ ফ্লাইটের উড্ডয়নের পরপরই চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

ফ্লাইটটিতে শিশুসহ ৭১ জন যাত্রী ছিলেন।

‎ফ্লাইটের পাইলট-ইন-কমান্ড ক্যাপ্টেন জামিল বিল্লাহ ও তার ক্রুদের দক্ষতা ও বিচক্ষণতায় দুপুর ২টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতারণ করে বিমানটি।

‎আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর জানান, ফ্লাইট অবতরণের পর ক্যাপ্টেন জামিল বিল্লাহর দক্ষতা ও বিচক্ষণতায় যাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। কর্তৃপক্ষ জামিল বিল্লাহর এ দক্ষতায় মুগ্ধ। উনার রয়েছে ৮ হাজার ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা।

আরও বলেন, অবতরণের পরে ফ্লাইটের যাত্রীরা পাইলট, ক্রুদের প্রতি কৃতজ্ঞতা ও ইমারজেন্সি ল্যান্ডিংয়ের ব্যবস্থাপনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের প্রতি সন্তোষ্টি প্রকাশ করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ এ বিষয়ে বিমানের চিফ অব সেফটি ক্যাপ্টেন এনাম তালুকদারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে।

‎সু্ত্র:জাগোনিউজ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বিমানের পাইলট জামিল বিল্লাহ-র দক্ষতায় রক্ষা পেলেন বিমানের ৭১ যাত্রী ও ক্রু

আপডেট সময়ঃ ১১:৩৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫