০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে কাবুল থেকে দিল্লি পৌঁছলো ১৩ বছরের কিশোর

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ১০:২১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ৯০ বার পড়া হয়েছে।

‎আফগানিস্তানের কাবুল থেকে উড়োজাহাজের  ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে দিল্লি পৌঁছেছে ১৩ বছর বয়সী এক আফগান কিশোর। 

‎গত রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কেএএম এয়ারলাইন্সের ফ্লাইট আরকিউ-৪৪০১ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে অবতরণ করলে এ ঘটনা ধরা পড়ে।

‎ভারতের সরকারি সূত্রে জানা গেছে, কুন্দুজ শহরের ওই কিশোর কাবুল বিমানবন্দরে গোপনে ঢুকে  উড়োজাহাজের  পিছনের সেন্ট্রাল ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে প্রবেশ করে।

‎প্রায় দুই ঘণ্টার যাত্রার পর দিল্লিতে অবতরণের পর বিমানবন্দরের নিরাপত্তা নিয়ন্ত্রণ কক্ষে তাকে ঘোরাফেরা করতে দেখা যায়।

‎পরে  উড়োজাহাজ সংস্থার কর্মীরা তাকে আটক করে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ)-এর হাতে তুলে দেয়।

‎জিজ্ঞাসাবাদে কিশোর জানায়, শুধুমাত্র কৌতূহল থেকেই  উড়োজাহাজে প্রবেশ করেছিল সে। পরে  উড়োজাহাজটির ফিরতি ফ্লাইটে ওই কিশোরকে ফেরত পাঠানো হয় আফগানিস্তানে।

সুত্রঃদিবাংলাদেশমনিটর

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে কাবুল থেকে দিল্লি পৌঁছলো ১৩ বছরের কিশোর

আপডেট সময়ঃ ১০:২১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫