১১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনামঃ
বিমানে বোমা থাকার হুমকি, শাহজালাল এয়ারপোর্টে কড়া নিরাপত্তা
হক বার্তা ডেস্ক রিপোর্ট :
- আপডেট সময়ঃ ০৮:২৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
- / ২২৯ বার পড়া হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা রয়েছে বলে অজ্ঞাতনামা নম্বর থেকে ফোনকলে জানানো হয়েছে। বোমা থাকার আশঙ্কায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চরম উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।
শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে বিজি-৩৭৩ ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। উড়োজাহাজটির বৈমানিক ছিলেন ক্যাপ্টেন আবদুর রহমান। তবে ফ্লাইট ছাড়ার আগে অজ্ঞাতনামা
একটি সূত্র থেকে বোমা থাকার হুমকি আসে। এরপরই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নেওয়া হয়।
বিস্তারিত আসছে….
সূত্র:মানবজমিন




















