০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

রাতের অন্ধকারে অবৈধভাবে বালু লোড, সুনামগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ৩ স্টিলবডি নৌকা আটক

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ ০৬:৪৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / ১৩৮ বার পড়া হয়েছে।

‎সুনামগঞ্জে রাতের অন্ধকারে অবৈধভাবে বালু লোড করে পরিবহনের সময় তিনটি স্টিলবডি নৌকা আটক করেছে সদর থানা পুলিশ। 

‎শনিবার (১৮ অক্টোবর) গভীর রাত ২টার দিকে সদর উপজেলার সুরমা নদী এলাকা থেকে নৌকাগুলো আটক করা হয়।

‎জানা গেছে, লিমপিড ইঞ্জিনিয়ারিং কোম্পানি সিলেট–সুনামগঞ্জ মহাসড়কের কাজের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অনুমতি নিয়ে ১ কোটি ২১ লাখ ঘনফুট বালু ও মাটি উত্তোলনের পারমিট পেয়েছে। তবে সেই অনুমতিপত্র অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বালু উত্তোলনের সময়সীমা নির্ধারিত।

‎কিন্তু কিছু অসাধু বালু ব্যবসায়ী পারমিটের সীমা অমান্য করে রাতের আধারে ড্রেজার মেশিন চালিয়ে বালু লোডের চেষ্টা চালিয়ে আসছিল বলে অভিযোগ উঠেছে।

‎গতকাল রাত ২টার দিকে খবর পেয়ে সদর থানার (এসআই) অভিজিৎ অভিযান চালিয়ে ৩টি স্টিলবডি নৌকা আটক করেন।

‎এসআই অভিজিৎ জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাই। আটককৃত নৌকাগুলোর কোন বৈধ কাগজপত্র ছিল না। এজন্য আমরা ৩টি স্টিলবডি নৌকা আটক করে থানার গাড়দে নিয়ে এসেছি।”

‎তিনি আরও জানান, এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

‎স্থানীয়দের অভিযোগ, প্রতিনিয়ত রাতের আধারে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর পাড় ভাঙনসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

রাতের অন্ধকারে অবৈধভাবে বালু লোড, সুনামগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ৩ স্টিলবডি নৌকা আটক

আপডেট সময়ঃ ০৬:৪৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫