০২:০১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

‎রূপগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গৃহবধূ ও জনতার গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ১০:১২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • / ৬৩ বার পড়া হয়েছে।

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক গৃহবধূ এবং উত্তেজিত জনতার গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। 

‎শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কেরাবো সড়কের মোড়ে এই ঘটনা ঘটে।

‎নিহত গৃহবধূর নাম আমেনা বেগম। তিনি কাঞ্চন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাবুল হোসেনের স্ত্রী। নিহত ছিনতাইকারীর (২৫) পরিচয় এখনো পাওয়া যায়নি।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমেনা বেগম বাড়ি ফিরছিলেন। কেরাবো রাস্তার মোড়ে পৌঁছালে ২-৩ জনের একটি ছিনতাইকারী দল তার গতিরোধ করে এবং গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

‎এসময় আমেনা বেগম সাহস দেখিয়ে এক ছিনতাইকারীকে জাপটে ধরে চিৎকার শুরু করেন। নিজেকে ছাড়িয়ে নিতে ওই ছিনতাইকারী আমেনা বেগমের গলায় ছুরিকাঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

‎গৃহবধূর চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পালিয়ে যাওয়ার সময় এক ছিনতাইকারীকে ধরে ফেলেন। এসময় উত্তেজিত জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই ওই ছিনতাইকারী নিহত হয়। পরে স্থানীয়রা আমেনা বেগমকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত উভয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

‎তিনি আরও বলেন, “এই চক্রের সঙ্গে জড়িত অন্য ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

‎এই ঘটনার পর থেকে কেরাবো ও আশপাশ এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

‎একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার এবং যেকোনো সন্দেহভাজন গতিবিধি দেখলে তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

‎তথ্যসহায়তাঃজনকন্ঠ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

‎রূপগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গৃহবধূ ও জনতার গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

আপডেট সময়ঃ ১০:১২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬