এ বিষয়ে সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা বলেন, “সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষার প্রথম দিন
সুনামগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণভাবে সম্পন্ন
- আপডেট সময়ঃ ১০:২৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
- / ১৫২ বার পড়া হয়েছে।
🖼️ ছবি:
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ, ২৭ জুন ২০২৫ (দৈনিক হক বার্তা) ❖
২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার সুনামগঞ্জসহ সারা দেশে একযোগে শুরু হয়েছে। সুনামগঞ্জ জেলার ২৩টি কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল।
জেলার শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর সুনামগঞ্জ জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৫,০২৩ জন। তবে প্রথম দিনেই অনুপস্থিত ছিল ১৮৩ জন শিক্ষার্থী। এর মধ্যে এইচএসসি পরীক্ষায় ১৫৮ জন, আলিম পরীক্ষায় ১৬ জন এবং ভোকেশনাল পরীক্ষায় ৯ জন অনুপস্থিত ছিল।
সকাল থেকেই পরীক্ষার্থীরা যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হয়। পরীক্ষা শুরুর আগেই প্রবেশপত্র ও আইডি যাচাই শেষে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করানো হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সার্বক্ষণিক মনিটরিং করা হয়।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা বলেন, “সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষার প্রথম দিন সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
উল্লেখ্য, এ বছর এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে।











