সুনামগঞ্জে নবনিযুক্ত সদর সার্কেল কর্মকর্তার যোগদান
- আপডেট সময়ঃ ০৭:৩৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / ১৭৬ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জ সদর সার্কেলে নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) তিনি সুনামগঞ্জ জেলায় যোগদান করেন।
নবাগত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানান জেলার পুলিশ সুপার মো. তোফায়েল আহাম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন এবং সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম।
অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা পূর্বে মাদারীপুর জেলায় সদর সার্কেল কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ৩৪তম বিসিএসের মাধ্যমে ২০১৬ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি সুনামগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
সুত্র – জেলা পুলিশ মিডিয়া।













