০৩:২০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনামঃ
স্পেনের প্রান কেন্দ্র ও বন্দর নগরী কাতালোনিয়া বিএনপির পুর্নাঙ্গ আহবায়ক কমিটির অনুমোদন
হক বার্তা ডেস্ক রিপোর্ট :
- আপডেট সময়ঃ ০৮:৩৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
- / ২৮৩ বার পড়া হয়েছে।
শনিবার (১২ জুলাই) স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন স্বাক্ষরিত কাতালোনিয়া বিএনপির পুর্নাঙ্গ আহবায়ক কমিটি প্রকাশ করা হয়।

৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক করা হয়েছে সিলেটের শফি উল আলম শফি ও সদস্য সচিব করা হয়েছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আজমপুর গ্রামের কৃতি সন্তান আজমান আলীকে।

নব গঠিত কমিটির অনুমোদন হওয়ার পর আহ্বায়ক ও সদস্য সচিবকে প্রবাসী কর্মী – নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান এবং এই নেতৃত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
আব্দুল্লাহ নামের এক কর্মী বলেন, এই নেতৃবৃন্দ অনেক ঝড় সামলে এতদুর এসেছেন, তারা যোগ্য ব্যাক্তি, যোগ্য স্থানে আছেন।
নব গঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ আপামর কর্মী, সমর্থকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।





















